টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর হঠাৎ এই ধস অপ্রত্যাশিত ও উদ্বেগজনক। প্রথম দুই ম্যাচে টানা হারের ফলে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে।

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর হঠাৎ এই ধস অপ্রত্যাশিত ও উদ্বেগজনক। প্রথম দুই ম্যাচে টানা হারের ফলে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে।
প্রথম দুই ম্যাচে ১৬৬ ও ১৫০ রানের সহজ লক্ষ্য তাড়া করেও ব্যর্থ হয় বাংলাদেশ। শিশির সহায়ক অবস্থায় ও প্রতিপক্ষের বেশ কিছু ক্যাচ ছাড়ার পরও ব্যাটিং লাইনআপ ছিল নিষ্প্রভ। দুই ম্যাচে একটিও ৫০ রানের জুটি গড়তে না পারা তুলে ধরেছে দলের পরিকল্পনাহীনতা ও চাপ সামলাতে না পারার দুর্বলতা।
মিডল অর্ডারে ধস, দায়িত্বজ্ঞানহীন শট খেলা এবং রানের গতি ধরে রাখতে না পারা স্পষ্ট করেছে মানিয়ে নিতে না পারার দুর্বলতা।তবে বোলাররা পুরো সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে। মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত স্পেল ও অন্যান্যদের সহায়তায় প্রতিপক্ষকে কখনোই বড় স্কোর করতে দেয়নি তারা।
শেষ ম্যাচে তাই নজর থাকবে ব্যাটারদের ওপর—তারা কি ঘুরে দাঁড়িয়ে অন্তত মর্যাদা রক্ষা করতে পারবে? ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হার শুধু পরিসংখ্যান নয়, বরং মনস্তাত্ত্বিক ধাক্কা হিসেবেও কাজ করবে, বিশেষ করে যখন মাত্র তিন মাস পরই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :