বরিশালে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশু নুসাইবার মর্মান্তিক মৃত্যু

বরিশাল-ঢাকা মহাসড়কের  রহমতপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়  নুসাইবা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১২ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে উজিরপুরের ইচলাদি স্ট্যান্ড থেকে বরিশালের উদ্দেশ্যে মাহিন্দ্রা-আলফা গাড়ি যোগে  নুসাইবা তার মা ফাহিমা আক্তার ও নানীর সঙ্গে যাচ্ছিল।
গাড়িটি এক পর্যায়ে বেপরোয়া গতিতে চালাতে থাকে চালক।সামনে থেকে লোকাল বাস এসে পরায় মাহিন্দ্রা-আলফা গাড়ির গতি নিয়ন্ত্রন করতে পারেনি চালক।এক পর্যায়ে সড়কের পাশে উল্টে যায় গাড়ি। এতে শিশু নুসাইবা মাথায় প্রচন্ড আঘাতপায়। দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে  বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতি শিশুটির প্রান কেড়ে নিয়েছে।  নুসাইবার এ মৃত্যু যেন ফুল ফোঁটার আগে অঁঙ্কুরে ঝড়ে পড়ার মত।
নিহত নুসাইবা উজিরপুরের মশাং গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে এবং কোরিয়া প্রবাসী বানারীপাড়ার সৈয়দকাঠির মোহাম্মদ আল আমিন মৃধার ভাগ্নি । নুসাইবার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট যানবাহনটি পুলিশ আটক করেছে।
স্থানীয়রা জানান, রহমতপুর এলাকা দিয়ে প্রতিদিন অসংখ্য অটোরিকশা ও সিএনজি দ্রুত গতিতে চলাচল করে। ফলে সড়কে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা প্রশাসনের কাছে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। এদিকে ফুলের মত ফুটফুটে নিষ্পাপ ছোট্ট নুসাইবার মৃত্যুতে  উজিরপুরের মশাং দাদা বাড়ি ও বানারীপাড়ার সৈয়দকাঠি নানা বাড়ি এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পরিবারে বইছে শোকের মাতম।
পরিবারের সদস্য ও এলাকাবাসীর একটাই আক্ষেপ — “চালকের মাঝে যদি একটু সতর্কতা থাকত, তাহলে হয়তো আজও নুসাইবা মায়ের কোল আলোকিত করে সুন্দর এ ধরণীতে বেঁচে থাকত। অথচ সে সবাইকে কাঁদিয়ে

চিরঘুমে ঘুমিয়ে আছে নিকষকালো অন্ধকার মাটির কবরে।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago