নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বগারবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,রোববার রাতে পুলিশের টহল চলাকালে উপজেলার ভান্ডারগ্রাম বগারবাড়ী এলাকা থেকে রাজু হাসান (১৯) ও শামিম হোসেন (২১) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের নিকট থেকে মোট ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার রাজু হাসান উপজেলার পারইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং শামিম হোসেন একই এলাকার ভান্ডারগ্রাম এলাকার ফারুক হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…