হবিগঞ্জের বাহুবলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‎ “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে হবিগঞ্জের বাহুবলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াসউদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলী আকবর খান, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রকিব, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, থানার এসআই বুলবুল আহমেদ, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান,  মিয়া মোহাম্মদ সিজিল, সুজন মিয়া, তোফায়েল আহমেদ প্রমুখ।
সভায় উপজেলায় যানজট নিরসনে বাহুবল, মিরপুর ও পুটিজুরী বাজারে ফুটপাতের স্থাপনা উচ্ছেদ এবং সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত স্ট্যান্ড করার ব্যপারে বক্তারা মতামত ব্যক্ত করেন।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago