বাহুবলে রাস্তায় প্রতিপক্ষের পাকা দেয়ালঃ একমাত্র রাস্তা বন্ধ থাকায় চলাচলে ব্যাঘাত

বাহুবলে চলাচলের একমাত্র রাস্তায় প্রতিপক্ষের পাকা দেয়াল নির্মাণের কারণে প্রতিবেশীরা পড়ছেন চরম বিড়ম্বনায়। রাতের আঁধারে পাকা দেয়াল নির্মাণের ফলে কয়েকটি পরিবারের লোকজন ক্ষেত-খামারে যেতে পারছেন না। এ ব্যাপারে সামাজিক বিচার আচার ছাড়াও আদালতের আদেশ মানছেন না প্রভাবশালী আব্দুল হামিদ।
‎জানা যায়, বাহুবল উপজেলার রসুলপুর পশ্চিম মৌজার এসএ ২৬ খতিয়ানে ৩২৯০ দাগে ৪ হাত প্রস্থ সেরুখাল পর্যন্ত রাস্তা দিয়ে আবহমানকাল হতে চলাচল করে আসছেন চান মিয়ার ছেলে জালাল মিয়া ও তাদের পূর্ব পুরুষগণ। কিন্তু স্থানীয় জগতপুর গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে আব্দুল হামিদ প্রায় বছর আগে আশপাশের লোকজনের চলাচলের একমাত্র রাস্তায় পাকা দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এ নিয়ে প্রতিবেশী জালাল মিয়া গং এর সাথে আব্দুল হামিদের বিরোধের সৃষ্টি হয়।
‎এমতাবস্থায় স্থানীয় মুরুব্বিয়ান সালিশ বিচারের মাধ্যমে সীম-সীমানা নির্ধারণ করে পাকা পিলার স্থাপনের মাধ্যমে বিরোধ মিমাংসা করে দেন। কিছু দিন যেতে না যেতেই আব্দুল হামিদ বাড়ির পাশে মাত্র ছয় ফুটের মাথায় সিমানা পিলার উপড়ে ফেলে রাতের আঁধারে পাকা দেয়াল নির্মাণ করেন। এতে আশপাশের লোকজন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
‎এ ব্যাপারে সালিশ বিচারের সভাপতি জারিয়া গ্রামের মুরুব্বি আব্দুল জলিল, মোঃ বাবুল মিয়া,
‎মোঃ ইদ্রিস আলী, আশ্বব উদ্দিন, মোঃ রাজা মিয়া ও ওয়ার্ড মেম্বার আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তায় প্রতিবন্ধকতার জের ধরে উভয় পক্ষে মামলা চলছে।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago