হবিগঞ্জের বাহুবলে ট্রাক্টরসহ বালু জব্দ: ভ্রাম্যমাণ আদালতে জেল সহ-জরিমানা

হবিগঞ্জের বাহুবলে সিলিকা বালুসহ ট্রাক্টর আটক করা হয়েছে।  এ সময় বালু পাচারে জড়িত থাকার দায়ে শেফুল মিয়া নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ অক্টোবর) সন্ধায় বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম পুটিজুরি ইউনিয়নের মিরেরগাও এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সিলিকা বালুর ট্রাকসহ ১জনকে আটক করে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক শেফুল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।   এছাড়া জব্দকরা আনুমানিক ৫০০ ফুট বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৩ হাজার ২শ ৫০ টাকা বিক্রি করা হয়।
‎বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম জানান, আটক করা ট্রাক্টর পুটিজুরী পুলিশ ফাড়ির হেফাজতে দেয়া হয়েছে।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

25 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

36 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago