গাইবান্ধায় জাতীয় পতাকা স্ট্যান্ডে জুতা ওড়ানোয় যুবক আটক

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়। রোববার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

‎জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় এক যুবক ফ্ল্যাগ স্ট্যান্ডের রশিতে একটি জুতা বেঁধে ওপরে তুলছেন। পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে থেকে হাসাহাসি করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

‎ভিডিওটির সূত্র ধরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মারুফ হাসান মিরাজকে আটক করে। সে সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ছাত্র।

‎সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, ভিডিও দেখে অভিযুক্ত যুবককে শনাক্ত করে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও খুঁজে বের করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago