সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে। আহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আবদুর রশিদ প্রামাণিকের ছেলে আলমগীর হোসাইন (৩৯) ও কামাপাড়া গ্রামের আতোয়ার রহমান (৬৫)। গুরুতর আহত আতোয়ার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাজু মিয়াসহ তিনজন ভ্যানে করে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সোনালী পরিবহণের একটি বেপরোয়া বাস ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়া মারা যান।

‎সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক বাসটি এখনও জব্দ করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎ফিরোজ কবির সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago