রাজশাহীর বাঘায় মাটির ঘর ধ্বসে পড়ে স্বামী-স্ত্রী আহত

রাজশাহীর বাঘায় গভীর রাতে মাটির ঘর ধসে পড়ায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯অক্টোবর) দিবাগত রাতে ( রাত ১টার  দিকে) উপজেলার কিশোর পুর গ্রামে এ  ঘটনা ঘটে। আহতরা হলেন—রজব আলী(৬৫) ও তার স্ত্রী মর্জিনা(৫৫ বেগম।
স্থানীয়রা জানান, রাতের নীরবতায় হঠাৎ মাটির দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে গেলে দুজনই নিচে চাপা পড়েন। রজব আলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন।
এলাকাবাসীর ধারণা, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ঘরের চারপাশে পানি জমে দেয়ালের নিচের অংশ নরম হয়ে যাওয়ায় ঘরটি ধসে পড়ে।
দুর্ঘটনার পর পরই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছেন। এখানে তাদের চিকিৎসা চলমান রয়েছে।  বর্তমানে তারা শারীরিকভাবে বেশ দুর্বল অবস্থায় আছেন।
স্থানীয়রা জানান, রজব আলী একজন দিনমজুর। সংসারের অভাব অনটনের কারণে ঘর মেরামত করার মতো অর্থ তাদের নেই। মাটির পুরোনো ঘরটিই ছিল তাদের একমাত্র আশ্রয়। এখন সেটিও ভেঙে যাওয়ায় তারা অন্যের বাড়িতে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসী অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

56 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

1 hour ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago