বরগুনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়রো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই স্লোগান নিয়ে বরগুনায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে বরগুনায় র‌্যালি ও প্রবীণদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক  মোঃ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, প্রবীণ হিতৈশী সংঘের মহাসচিব, মনির হোসেন কামালসহ প্রবীণ হিতৈশী সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা প্রবীণদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার ও যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন। প্রবীণরা সমাজের সম্মানিত নাগরিক। আজ যারা নবীন, কাল তারাই প্রবীণ। প্রবীণদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক। তাই প্রবীণদের মর্যাদা ও অধিকার রক্ষায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে প্রবীণদের সমাজে গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং নবীনদের উদ্দেশ্যে বলেন, সব সময় প্রবীণদের প্রতি সম্মান ও মর্যাদা দিতে হবে।

আলোচনা শেষে প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা হাম-নাত, গান, গল্প, জীবনাদর্শ, চুটকি, পুথি পাঠ, লটারী ও পুরুস্কার বিতরন সর্ব শেষ দোয়া মোনাজাতের মাধ্য দিয়ে আলোচনা সভা শেষ করা হয়।
উল্লেখ্য, দিবসটি ছিল ১ অক্টোবর, কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ৭ অক্টোবর পালন করা হয়।

আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যলয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্নরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago