গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১৩নং শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর বাড়াইকান্দি গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মাদ্রাসার ভেতরে ছড়িয়ে পড়ে। এতে অল্প সময়ের মধ্যেই মাদ্রাসার আসবাবপত্র, শিক্ষার্থীদের বইপত্র, কাপড়চোপড়, খাট-পাটসহ সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় মাদ্রাসায় শিক্ষক ও কিছু শিক্ষার্থী অবস্থান করলেও কোনো প্রাণহানি বা শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। দীর্ঘ চেষ্টার পর তারা আগুন নেভাতে সক্ষম হন।
এ ঘটনায় মাদ্রাসার পড়াশোনা কার্যক্রম ব্যাহত হওয়ায় কর্তৃপক্ষ দুই দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…