সুন্দরগঞ্জে দুর্গাপূজা নিরবিগ্নে শেষ করায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসিত আনসার ও ভিডিপি

‎গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপি সদস্য,সদস্যারা। তাদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিক দায়িত্ব পালনে সর্বমহলে প্রশংসার স্রোত বইছে।

‎উপজেলা প্রশাসনের তথ্য মতে, এ বছর সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ১২৯টি পূজামণ্ডপে ৮২৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নারী সদস্য ২৫৮ জন এবং পুরুষ সদস্য ৫৬৬ জন।

‎দুই ধাপে সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়। প্রথম ধাপে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩২৪ জন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলিতে ৮২৪ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন।

‎উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বরূপ বিশ্বাস এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক চন্দন কান্দি দেব নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন করছেন। তারা জানান, আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন। জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহার তত্ত্বাবধানে পূজার নিরাপত্তা নিশ্চিতে সবাই নিরলসভাবে কাজ করছেন।

‎পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, আনসার বাহিনীর উপস্থিতিতে পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকছে। ফলে ভক্ত-দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারছেন।

‎স্থানীয়রা বলেন, বরাবরের মতো এবারও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

‎ফিরোজ কবির সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago