রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের বিরুদ্ধে শ্রমিকদের ৭লক্ষ টাকা আত্মসাৎের অভিযোগ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মন্ত্রনালয় দেশের নগর ও প্রান্তিক পর্যায়ে বিভিন্ন জেলায় ও উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন করার জন্য কাজ করে থাকেন। প্রতি অর্থবছর প্রকল্পের বাজেট পাশ করার পাশাপাশি এল সি এস কর্মীদের রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহারের যন্ত্রাদিবাবদ এবং নারী কর্মীদের জন্য বরাদ্দকৃত বাজেট পাশ করে থাকেন। আর এই বাজেটের টাকা শ্রমিকদের না প্রদান করে নিজেই আত্মসাৎ করার অভিযোগ উঠেছে রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের বিরুদ্ধে।

মূলত প্রতি অর্থবছরে এলজিইডি এর আওতাধীন এল সি এস শ্রমিকদের জন্য রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ডালি কোদাল, সাফল, কাচি, ইত্যাদি যন্ত্রাদিবাবদ বরাদ্দকৃত অর্থ উপজেলা প্রকৌশলীর অধীনে চেকের মাধ্যমে অর্থ বরাদ্দ হয়ে থাকে। প্রতি অর্থবছরের এই নিয়মে বরাদ্দকৃত অর্থ পাওয়ার পর শ্রমিকদের প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এ বছর ঘটেছে তার ব্যতিক্রম।
রাজশাহী এলজিইডি(এক্সইএন) নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম এই অর্থবছরের এল সি এস কর্মীদের জন্য বরাদ্দকৃত ৭লক্ষ টাকা সরকার থেকে নেওয়ার পর নিজের নামে চেক বরাদ্দ করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আমাদের কন্ঠ প্রতিবেদক সরজমিনে জানতে গেলে দেখা যায়, বঞ্চিত নারী কর্মীরা প্রায় দুই তিন মাস যাবত যন্ত্রপাতির অভাবে কোন কাজ করতে পারছে না। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা।

এ বিষয়ে রাজশাহী পবা উপজেলা ইঞ্জিনিয়ার মকবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বরাদ্দকৃত টাকা নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম স্যার উত্তোলন করেন। সরকারের এই বরাদ্দকৃত টাকা উপজেলা ইঞ্জিনিয়ারেরা উত্তোলন করতে পারে না। নারী কর্মীদের নতুন যন্ত্রপাতি এই অর্থবছরে কিনে দেওয়া হয়েছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, এই বছর যন্ত্রপাতি কিনে দেওয়া হয় নাই।
এ বিষয়ে রাজশাহী পবা উপজেলা ইঞ্জিনিয়ার বায়েজিদের কাছে জানতে চাইলে তিনিও একই মন্তব্য করেন।

এ বিষয়ে রাজশাহী (এলজিডি) নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম এর কাছে জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেননি। যার ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বঞ্চিত শ্রমিকরা এ জালিয়াতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago