রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন প্রজাপাড়া এলাকায় ডিজিটাল গ্রুপ নামক একটি ব্যক্তি মালিকানাধীণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে লোকজনকে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে লুট করার ঘটনায় ডিজিটাল গ্রুপের পরিচালক সুমন ওরফে সেলিম আহমেদ (৬০) কে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
সোমবার প্রযুক্তিগত তথ্যের সহায়তায় ঢাকার উত্তরা থেকে সুমন ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেতনাপাড়ার নূর মোহাম্মদ। যার মামলা নং ১৮।
মামলা থেকে জানা যায়, ডিজিটাল গ্রুপের মালিক সুমন সেলিম আহমেদ নামক ব্যক্তি বিভিন্ন জনের নিকট হতে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে সে গা ঢাকা দেয়।
মামলার বাদী নূর মোহাম্মদ ও পীরগঞ্জে এরকম ১৭ জন ভুক্তভোগীর ৪৬ লক্ষ ৩১ হাজার টাকা আত্মসাতে পীরগঞ্জ থানা পুলিশের নিকট অভিযোগ করা হয়। পরে পীরগঞ্জ থানা পুলিশ বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করে।
মামলাটি তদন্ত কালে প্রতারক সুমন ওরফে সেলিমের প্রতারণার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি শফিক বলেন, ‘এই ঘটনায় আরো কারো সংশ্লিষ্টতা আছে কিনা আমরা খতিয়ে দেখছি। সম্মানিত নাগরিকদের বলবো বিদেশে গমণ সহ যেকোন আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক হবেন। প্রতারক যতই শক্তিশালী হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।”
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…