বগুড়ায় ডিবির অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬১০ বোতল মদ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে শেরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত লালজি বাসফোরের ছেলে হৃদয় বাসফোর এর বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধারের মধ্যে ২০০ বোতল কেরু এন্ড কোম্পানির কান্ট্রি লিকার এবং ৪১০ বোতল দেশি চোলাই মদ রয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। পুলিশের এই কর্মকর্তা জানান  কেরুর প্রতিটি বোতলে ছিল এক লিটার লিকার এবং দেশি চোলাইয়ের প্রতিটি বোতলে ছিল ২৫০ মিলি করে। হৃদয় বাসফোরের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অভিযান শেষে উদ্ধার করা মদের বিষয়ে শেরপুর থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছ।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

30 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago