রাজবাড়ী জেলা রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদের নির্দেশে সদর সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের দুর্নীতিঃ টাকা ছাড়াই লিখে নিল অসহায় হিন্দুর সম্পত্তি

স্বৈরাচারী হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক ও তার ক্যাশিয়ারখ্যাত সাবিকুন্নাহারের সাথে হাস্যোজ্জল ফটোসেশানে (গোল চিহ্নিত) শেখ কাওসার আহমেদ

রাজবাড়ী জেলা রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদের নির্দেশে সদর সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা  টাকা ছাড়াই লিখে নিল অসহায়ের সম্পত্তি।

অসহায় হতদরিদ্র গৃহবধূর স্বামী মানসিক ভারসাম্যহীন। এটিকে সুযোগ হিসেবে নিয়ে তার নামের প্রায় অর্ধকোটি টাকার সম্পত্তি কোনো বিনিময় ছাড়াই কৌশলে লিখে নিয়েছেন দুজন ব্যক্তি।

সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের সহায়তায় এ অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ পরিবারটির।

এসব অভিযোগ করেছেন রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের সিংগা গ্রামের ওয়ার্ড নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ অর্চনা রানী সেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দাদশী ইউনিয়নের সিংগা বাজারে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় আরও ছিলেন তার স্বামী নিকুঞ্জ কুমার সেন, নিকুঞ্জ কুমার সেনের ভাই সুচিন্ত কুমার সেন ও চাচা পিতিষ কুমার সেন।

অর্চনা রানী সেনের অভিযোগ, কয়েক মাস আগে তার স্বামী নিকুঞ্জ কুমার সেনকে ভুলভাল বুঝিয়ে, নানা প্রলোভনে ফেলে কোনো অর্থ লেনেদেন ছাড়াই প্রায় অর্ধ কোটি টাকার সম্পত্তি লিখে নেওয়া হয়েছে। এলাকার মো. সামু মন্ডলের পরিকল্পনায় মো. মহির উদ্দিন ও উজ্জল নামে দুজন একাধিক দলিলে এ সম্পত্তি লিখে নেন।

আর এতে সহায়তা করে জেলা রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদের নির্দেশে সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা। বিষয়টি পরিবারের সদস্যরা জানার পরে স্থানীয় লোকজনের কাছে যান। তাদের পরামর্শে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের শরণাপন্ন হয় পরিবারটি।

পরে দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর অভিযোগ দেওয়া হয়। চেয়ারম্যান তিন বার নোটিশ দিয়ে ডাকলেও অভিযুক্তরা হাজির হননি। চেয়ারম্যান ও সালিশি বোর্ডের পরামর্শে পরে আদালতে মামলা করেছেন অর্চনা রানী সেন।

মামলা করেও বিপদে পড়েছে পরিবারটি। সামু বাহিনীর লোকজন মামলা তুলে নিতে চাপ দিচ্ছে পরিবারটির সদস্যদের। নানা রকম ভয় দেখাচ্ছে।

প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। অর্চনা রানী ও তার স্বামীকে মেরে লাশ গুম করে ফেলবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অর্চনা।

তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।

আর এরকম দূর্নীতি করবেই বা না কেন? কারন তাদের প্রতিটা কাজের কমিশন খাওয়া জেলা বস অর্থাৎ জেলা রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদ এক মস্তবড় বেহায়া দূর্নীতিবাজ কর্মকর্তা। যতই গনমাধ্যমে আসুক আর জনগন জানুক জনতার আদালতে বিচার না হওয়া পর্যন্ত এই নির্লজ্জ অফিসার থামবে না ৷

এ বিষয়ে খুনী হাসিনার দোসর বেহায়া নির্লজ্জ অফিসার জেলা রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদ কে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। কারন তিনি এখন দেশের ভিভিআইপি লেভেলের কর্মকর্তা ।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago