রাজবাড়ীতে দুর্গা পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে

সোনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা। আর অল্প কিছুদিন পরেই শুরু হবে এ পূজা। পূজাকে ঘিরে তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে।
রাজবাড়ী শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিটি মণ্ডপে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। শুরু হয়ে গেছে রং ও সাজসজ্জার কাজ। দেবীকে সাজিয়ে তুলছে এক নতুন রূপে। প্রতিটি পূজামণ্ডপে দুর্গা, স্বরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, প্যাঁচা, হাঁস, সর্পসহ অন্যান্য প্রতিমা রঙের কাজ চলছে। রাত জেগে কাজ করছেন কারিগররা। মন্দিরে মন্দিরে চলছে ডেকোরেশনের কাজ।
শহরের বিনোদপুর শ্রী শ্রী সার্বজনীন শীতলা মন্দির (বারইপাড়া) গিয়ে দেখা যায় প্রতিমা শিল্পী বিনোদ পাল রংয়ের কাজ করছে। সারাবাংলাকে তিনি বলেন, ‘এ বছর রাজবাড়ীতেই ছয়টি মন্দিরে কাজ পেয়েছি। এর মধ্যে তিনটির রংয়ের কাজ শেষ করে এই মন্দিরেরটা করছি। বাকি দু’টি মন্দিরের রংয়ের কাজ পূজার আগেই শেষ হয়ে যাবে। তবে সবকিছুর যে দাম সেই হিসাবে আমরা মজুরি পাচ্ছি না।’
জানা গেছে রাজবাড়ী জেলাতে এ বছর ৪৩৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজবাড়ী সদরে (পৌরসভাসহ) ১০৯টি, গোয়ালন্দ উপজেলায় (পৌরসভাসহ) ২৫টি, বালিয়াকান্দি উপজেলায় ১৪৯টি, কালুখালী উপজেলায় ৫৭টি, পাংশা উপজেলায় (পৌরসভাসহ) ৯৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে।
নিরাপত্তা বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয় সেজন্য প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে ও দিনে আমাদের টহল পুলিশ নিয়মিত ভিজিট করছে। পূজা নিয়ে যাতে গুজব না ছড়ায়- সেটা নিয়ে আমাদের একটি টিম কাজ করছে। উৎসব শুরু হলে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য আনসার, গ্রাম পুলিশ, পুলিশ মোতায়ন থাকবে। এছাড়া র‍্যাব, সেনাবাহিনীসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।’
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়েও কঠোর নজরদারি থাকবে। আমি বিভিন্ন মন্দির নিয়মিত পরিদর্শন করছি। আমরা মন্দির কমিটির সঙ্গে কথা বলেছি। আমরা আইনশৃঙ্খলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দুর্গাপূজায় যাতে সবার অংশগ্রহণ থাকে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয় তার জন্য যা প্রয়োজন সেটা প্রশাসন করবে।

 

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago