উলিপুরে বাল্যবিবাহ নিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 


আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন /
উলিপুরে বাল্যবিবাহ নিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
কুড়িগ্রাম জেলার উলিপুরে প্লান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় ও আরডিআরএস এর চাইল্ড নট ব্রাইড প্রকল্পের বাস্তবায়নে ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর বেলা ১২ টায় আরডিআরএস উলিপুরের প্রশিক্ষণ কক্ষে চাইল্ড নট ব্রাইড ( সিএনবি) প্রকল্পের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিএনবি প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন টেকনিক্যাল অফিসার মোমিন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার সেকেন্ড অফিসার বাবুল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বুড়াবুড়ী ইউনিয়ন যুব ফোরামের সভাপতি সাগর মিয়া, তবকপুর ইউনিয়ন যুব ফোরামের সভাপতি আলমগীর হোসেন, গুনাইগাছ ইউনিয়ন পরিষদের প্রশাসক কে এম মাসুদূর রহমান, তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমূখ। কর্মশালায় সবাই একমত হোন প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন জনগণের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে যুব সংগঠনের সদস্যদের অন্তর্ভুক্তি কাজের গতিকে বাড়িয়ে দিবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের কাজে বিভিন্ন ধরনের বাঁধা আছে, তবে সম্মিলিত চেষ্টায় বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।
অনুষ্ঠানে দলদলিয়া ইউনিয়ন যুব সদস্য রুমা রায় তার জীবনে বাল্যবিবাহ বন্ধ করার কাহিনী বর্ণনা করেন। রুমা জানায়, সে এখন অনার্স ১ম বর্ষে অধ্যায়ন করছে। উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের নিকাহ্ রেজিস্টার ও যুবপ্লাট ফর্মের সদস্য ও ফিল্ড ফেসিলিলেটরগন অংশ গ্রহন করেন।

You cannot copy content of this page