বিসিবির পাওনা ৪৬ কোটি টাকার বিষয়ে চিটাগাং কিংসের মালিক বললেন এত টাকার বিষয়ে অবগত নই আমি


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৫, ২:৩২ অপরাহ্ন /
বিসিবির পাওনা ৪৬ কোটি টাকার বিষয়ে চিটাগাং কিংসের মালিক বললেন এত টাকার বিষয়ে অবগত নই আমি

বিপিএল শেষ হওয়ার অনেক দিন হলেও টুর্নামেন্টকে ঘিরে জন্ম নেওয়া বির্তকের এখনো অবসান হয়নি। তেমনি এক বিতর্কিত ঘটনা হচ্ছে দলগুলোর বকেয়া টাকা। সেই তালিকায় আছে চিটাগাং কিংসও।

বকেয়া উদ্ধার করতেই এক মাস আগে কিংসের কাছে ৪৬ কোটি টাকা পাওনার আইনি নোটিশ পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই নোটিশের বিষয়টি স্বীকার করলেও, এত কোটি টাকার বিষয়ে অবগত নন বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরি।

আজ এক সংবাদ সম্মেলনে সামির কাদের জানান, ৪৬ কোটি টাকার বিষয়ে নাকি বিসিবির কাছে কোনো জবাব নেই। তিনি বলেছেন, ‘এতদিন পর আজ কজন বিসিবি পরিচালক আমাকে ফোন করে জানিয়েছেন, তারা দ্রুতই বসে সমাধান করবেন বিষয়টি। এই ক্ষেত্রে মজার বিষয় হলো, এই ৪৬ কোটি টাকার ফিগারটা নিয়ে উনাদের কাছেও কোনো জবাব নেই, আমার কাছেও কোনো জবাব নেই।

কিন্তু বাজারে ঘুরছে ৪৬ কোটি টাকার ফিগার। কিন্তু এই ফিগারটা কোথা থেকে এসেছে এটার কোনো উত্তর নেই। বিসিবি থেকে উল্টো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল—এই ফিগার কিভাবে এসেছে! আশা করি, বিসিবির সঙ্গে বসে এটার সমাধান করব।’

এর আগে বসতে চেয়ে বহুবার বিসিবির সঙ্গে যোগাযোগ করেও পারেননি বলে অভিযোগ করেছেন সামির।

তিনি বলেছেন, ‘আজ থেকে মাসখানেক আগে আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ৪৬ কোটি টাকার একটি আইনি নোটিশ পাঠানো হয়। সেটার বিপক্ষে আমরা একদিন পরেই বিসিবিকে উত্তর দিয়েছি। লিগ্যাল নোটিশের পর থেকে আমার পক্ষ থেকে বারবার বার্তা যায় বসার জন্য। বসে সমাধান করার চেষ্টা আমি করেছি।’

You cannot copy content of this page