রাজবাড়ী জেলা কারাগারের সামনে সন্ত্রাসীদের গুলিবর্ষণ


উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন /
রাজবাড়ী জেলা কারাগারের সামনে সন্ত্রাসীদের গুলিবর্ষণ
জেলা কারাগারের সামনে বৃহস্পতিবার (১ জানুয়ারী)  রাত ৮  টার দিকে সন্ত্রাসীরা গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে।
জানা যায়, রাজবাড়ীর একাধিক মামলার আসামী সন্ত্রাসী হিসেবে পরিচিত পিয়ারুলের ভাগ্নে নয়ন যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  কারাগার থেকে মুক্তি পাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ সাব্বির, কিবরিয়া, সজীব ও শিমুল গ্রুপের সাব্বির জেলখানার সামনে উপস্থিত হয়ে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আরও একটি রাউন্ড গুলি ছোড়ার চেষ্টা করা হলে তা মিস ফায়ার হয়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর থানার পুলিশ ও রাজবাড়ী সদর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে জেল থেকে মুক্তি পাওয়া নয়ন নিরাপদে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনা সম্পর্কে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার এনামুল কবির জানান, সন্ধ্যার দিকে জামিনে মুক্তি পায় নয়ন মন্ডল ও পিয়াল সরদার নামে দুই  আসামী।
তাদের মুক্তি দেওয়ার সময় কারাগারের সামনে মুক্তি পাওয়া আসামীদের প্রতিপক্ষ একদল তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। সেখানে ফাঁকা গুলিবর্ষণও করে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তিনি আরো জানান, ৪টি মামালায় পিয়াল সরদার ও নয়ন মন্ডল সাড়ে ৩মাস কারাগারে বন্দি ছিল।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, সন্ধ্যার সময় জেলা কারাগার থেকে নয়ন নামে একজন জামিনে মুক্তি পায়। পরে তার প্রতিপক্ষ তার উপরে হামলা চালানোর চেষ্টা করে। এসময় একটি ফাঁকা ফায়ার করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

You cannot copy content of this page