হবিগঞ্জের বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামে কৃষিজমির মাটি কাটার দায়ে সৈয়দ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত গোহারুয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, অনুমোদন ছাড়া কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত সৈয়দ মিয়াকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এবিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে বলেন, কৃষি জমি সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটা বন্ধে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এ সময় স্থানীয় লোকজন ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানান এবং অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা অব্যাহত রাখার দাবি জানান।
আপনার মতামত লিখুন :