
শম্ভুগঞ্জ সমাজকল্যাণ শ্রমজীবী সমবায় লিমিটেডের কর্মীর বিরুদ্ধে তরুণীকে হ্যাকিং ও হয়রানির অভিযোগ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফতেপুর এলাকার শারমিন (২৬) কোতোয়ালী থানায় শম্ভুগঞ্জ সমাজকল্যাণ শ্রমজীবী সমবায় লিমিটেড–এর কর্মী মোঃ নাঈম (২৭)-এর বিরুদ্ধে মোবাইল হ্যাকিং, ব্ল্যাকমেইল, ব্যক্তিগত তথ্য ভাইরাল ও দীর্ঘদিন ধরে মানসিক হয়রানির অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শারমিন শম্ভুগঞ্জ আলালপুর এলাকায় ভাড়া থাকতেন। সেখানে উক্ত সমবায় সমিতিতে চাকরিরত বিবাদী নাঈম প্রতি রবিবার কিস্তি সংগ্রহের কথা বলে ওই বাড়িতে যাতায়াত করতেন। এ সময় তিনি স্থানীয় কিছু লোকের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করে শারমিনকে বিভিন্ন আলাপে জড়ান এবং সুযোগ বুঝে তাকে ফাঁসানোর চেষ্টা করেন।
অভিযোগে আরও উল্লেখ রয়েছে—বিবাদী শারমিনের মোবাইল ফোন হ্যাক করে তার ব্যক্তিগত কথোপকথন ভাইরাল করেন এবং নিজের ফোনে শারমিনের অশোভন ছবি সংরক্ষণ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। তার প্রভাবে শারমিন কোথাও স্থায়ীভাবে থাকতে পারছেন না এবং কাজে যোগ দিতেও বাধার সম্মুখীন হচ্ছেন।
গত ২৬ নভেম্বর ২০২৫ সকাল ১১টায় শারমিন শম্ভুগঞ্জ সমাজকল্যাণ শ্রমজীবী সমবায় লিমিটেড অফিসে উপস্থিত হয়ে ম্যানেজারসহ কর্মকর্তাদের কাছে বিচার চান। সেদিন বিবাদী নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও পরে পুনরায় তাকে হয়রানি করতে থাকে বলে অভিযোগে বলা হয়েছে।
আর কোনো উপায় না পেয়ে শারমিন অবশেষে কোতোয়ালী থানায় লিখিতভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :