রাজবাড়ী-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী আলি নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে শুভেচ্ছা বিনিময়


উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ২:০৯ অপরাহ্ন /
রাজবাড়ী-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী আলি নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক মোহাম্মদ সিরাজুল মনির, সদস্যসচিব জহিরুল ইসলাম টিটু, সদস্য মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী  গণজাগরণ দল রাজবাড়ী জেলা শাখার আহবায়ক টুকুন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রতন, যুগ্ন আহবায়ক ইউনুস মোল্লা, লিটন খা, রাজবাড়ী সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ ফখরুল ইসলাম (ডি এম ফয়েজ), সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শাহজাহান, যুগ্ন আহবায়ক রজব আলী, যুগ্ন আহ্বায়ক শাহীন দেওয়ান, শোয়েব গান, মুরাদ শেখ, গোয়ালন্দ উপজেলা শাখার আহ্বায়ক মাসুদ খাঁ, সদস্য সচিব আরিফ দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 এ সময় সংক্ষিপ্ত আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ি সদর আসন থেকে বিএনপি’র প্রার্থী আলি নেওয়াজ মাহমুদ খৈয়মকে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন দেশকে স্থিতিশীল এবং গণতান্ত্রিক সরকার গঠনে বিএনপি’র প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোন বিকল্প নেই।

You cannot copy content of this page