বক্স অফিসে ৬ দিনে শতকোটির মাইলফলকে ‘ঠাম্মা’


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন /
বক্স অফিসে ৬ দিনে শতকোটির মাইলফলকে ‘ঠাম্মা’

বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা তার নতুন হরর কমেডি ছবি ঠাম্মার মাধ্যমে একের পর এক রেকর্ড ভাঙছেন। মুক্তির মাত্র ছয় দিনের মাথায় ছবিটি ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে বলে বক্স অফিসের প্রাথমিক হিসাব জানাচ্ছে।

এই ছবির মাধ্যমে বলিউডে ২০২৫ সালের ১২তম শতকোটি আয়কারী চলচ্চিত্র হিসেবে নাম লিখিয়েছে ঠাম্মা। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার, আর অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।

ঠাম্মার হাত ধরেই মাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্স মোট আয় ছুঁয়েছে এক হাজার কোটি রুপি।

এই ধারার অন্তর্গত জনপ্রিয় ছবিগুলোর আয় হলো, স্ত্রী ২৬২৭.৫০ কোটি, স্ত্রী ১২৯.৬৭ কোটি, মুঞ্জ্যা ১০৭ কোটি, ভেড়িয়া ৬৫.৮৪ কোটি, ঠাম্মা ১০০.৪৫ কোটি (প্রাথমিক হিসাব)। মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১,০৩০ কোটি রুপি।

রোববার (২৬ অক্টোবর) অর্থাৎ মুক্তির ৬ষ্ঠ দিনে ‘ঠাম্মা’ আয় করেছে প্রায় ১৪ থেকে ১৫ কোটি রুপি। এর আগের দিন শনিবার আয় হয়েছিল ১৪.৫ কোটি। সব মিলিয়ে ছবিটির মোট আয় এখন ১০০.৪৫–১০০.৯৫ কোটির মধ্যে।

রোববার সারাদিনে সিনেমা হলগুলোর গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ২৩ শতাংশ।

জনপ্রিয় টিকিট প্ল্যাটফর্ম বুক মাই শোর হিসাব অনুযায়ী সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ১ লাখ ১৪ হাজার টিকিট।

২০২৫ সালে এখন পর্যন্ত ভারতের শতকোটি আয় করা বলিউড ছবিগুলোর তালিকা নিচে দেওয়া হলো (দেশীয় আয় অনুযায়ী), স্কাই ফোর্স ১৩৪.৯৩ কোটি, ছাভা ৬১৫.৩৯ কোটি, সিকান্দর ১২৯.৯৫ কোটি, রেইড ২১৭৯.৩০ কোটি, হাউসফুল ১৯৮.৪১ কোটি, জমিন পার ১৬৬.৫৮ কোটি, সাইয়ারা ৩৩৭.৯৬ কোটি, মহাবতার নরসিংহ ২৪৭.৯৬ কোটি, ওয়ার-২ ২৪৪.২৯ কোটি, জলি এলএলবি-৩ ১১৬.৬৩ কোটি, কান্তারা চ্যাপ্টার ১ (হিন্দি) ২০১.৩৭ কোটি, ঠাম্মা ১০০.৪৫ কোটি (প্রাথমিক হিসাব)।

‘ভিকি ডোনার’-এর সাফল্যের পর টানা কয়েকটি ফ্লপের পর আয়ুষ্মান খুরানা আবারও নিজেকে প্রমাণ করলেন। ‘ঠাম্মা’ তার ক্যারিয়ারের নতুন মাইলফলক, যা প্রমাণ করছে দর্শক এখনো ভরসা রাখে তার বাছাই করা ব্যতিক্রমী চরিত্রে।

You cannot copy content of this page