গঙ্গাচড়ায় ঝড়-বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এনসিপি, খাবার বিতরণ


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন /
গঙ্গাচড়ায় ঝড়-বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এনসিপি, খাবার বিতরণ

‎রংপুরের গঙ্গাচড়ায় সাম্প্রতিক ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ৫শ’ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন সংগঠনের নেতৃবৃন্দ।

‎এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, রংপুর মহানগরের যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, রংপুর জেলা যুগ্ম সমন্বয়কারী মো. এরশাদ হোসেন, জেলা সদস্য কামরুজ্জামান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সাংসদের সদস্য সচিব তানজিম আলম তাসিন, উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংগঠকরা।

‎ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা। এ সময় তিনি বলেন, আমরা শুধু সহানুভূতির কথা বলতে আসিনি, বাস্তবে পাশে দাঁড়াতে এসেছি। মানুষের দুঃসময়ে রাজনীতি নয়, মানবিকতাই আমাদের মূল দায়িত্ব। যতটুকু সামর্থ্য আছে, আমরা তা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছি।

‎তিনি আরও বলেন, এই দুর্যোগে যারা গৃহহীন হয়েছেন, তাদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। মানুষের কষ্টের সময় একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়।

You cannot copy content of this page