ফেসবুকে প্রেমের টানে চীন থেকে হবিগঞ্জের বাহুবলে চীনা নাগরিক


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন /
ফেসবুকে প্রেমের টানে চীন থেকে হবিগঞ্জের বাহুবলে চীনা নাগরিক
ভাষা, সংস্কৃতি আর হাজার মাইল দূরের ব্যবধান—সবকিছুকেই হার মানিয়েছে ভালোবাসা। ধর্ম, জাতি কিংবা জাতীয়তার পার্থক্যও থামাতে পারেনি দুজন মানুষের হৃদয়ের টান। এমনই এক ব্যতিক্রমী প্রেমের গল্প রচিত হয়েছে হবিগঞ্জ জেলার বাহুবলের প্রত্যন্ত অঞ্চল  ৬ নং মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামে ।ওই গ্রামের ফকির বাড়ির মোহাম্মদ আলীর সুন্দরী কন্যা মোছাম্মদ মিম আক্তারের প্রেমের  টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক চীনা যুবক।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে শুরু হয়  তাদের প্রথম পরিচয়। আলাপচারিতা থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায়। হাজার মাইল দূরে থেকেও হৃদয়ের টানে দূরত্ব ভুলে একসময় সিদ্ধান্ত নেন এই সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দেয়ার। প্রেমের এই অদ্ভুত সাহসিকতায় এই যুবক পাড়ি জমান বাংলাদেশে।
 বর্তমানে তারা বাহুবল উপজেলার খিলবামৈ গ্রামে প্রেমিকার বাবার বাড়িতেই অবস্থান করছেন।
এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড়। অন্যদিকে মিমের বাড়িতে চলছে উৎসবমুখর পরিবেশ, জনতার ভিড়ে সরগরম হয়ে উঠেছে ফকির বাড়ির আঙিনা।
ভালোবাসার টানে বিদেশ থেকে ছুটে আসা এই যুবকের ঘটনাটি এখন মিরপুর দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু  হয়ে দাড়িয়েছে।।

You cannot copy content of this page