ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে পৌর শহরের জগথা কলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ঘটনার দিন গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি বাড়ির পাশের দোকানে চিপস কিনতে যায়। এ সময় পৌর শহরের জগথা কলপাড়া মহল্লার মৃত দবির উদ্দিনের ছেলে ৫৭ বছর বয়সী মকবুল হোসেন খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে এখনো আটক করা সম্ভব নয়। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…