বরিশাল কোতোয়ালি থানা থেকে জয় সাহা (৩০) নামে এক আসামি পালিয়েছেন। গতকাল রোববার রাতে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে আজ সোমবার রাত পর্যন্ত বিষয়টি পুলিশ গোপন রাখার চেষ্টা চালায়। এখনও পর্যন্ত পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, জয় সাহা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করে থানার হাজতখানায় রাখা হয়। রাতে খাবার দেওয়ার জন্য হাজতখানার তালা খোলা হয়। তখন জয় হাজতখানার নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। তবে থানার ভেতর থেকে পালানো সম্ভব কি না-এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
গণমাধ্যম কর্মীরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন। এ বিষয়ে আজ রাতে ওসির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) সুমন আইচের কাছে জানাতে চাওয়া হলে তিনি তথ্য সঠিক বলে জানান। তিনি বলেন, হাজতখানার নিরাপত্তা রক্ষীর অসতর্কতায় জয় সাহা পালিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…