আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুণ জনপ্রতিনিধি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এখন ব্যাপক আলোচনায়। তাঁর প্রার্থী হওয়ার ঘোষণায় বদলে গেছে হাওরাঞ্চলের ভোটের সমীকরণ। দির্ঘ্যমেয়াদে এই আসন দখলে রাখতে তরুণ সাংসদ চায় তৃণমূল বিএনপি।
কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরে জানা যায়, ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলার সাধারণ মানুষের মাঝে কৌতুহল কে হচ্ছে এই আসনে বিএনপির প্রার্থী? বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার সকল পদ স্থগিতের পর, আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
তিনি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির (সাবেক) আহবায়ক এবং অষ্টগ্রাম সদর ইউপির (৩বার) চেয়ারম্যান। অভিজ্ঞ জনপ্রতিনিধি, তরুণ, ক্লিন ইমেজ ও দলের প্রতি আনুগত্যতার জন্য, তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রিয়মুখ সৈয়দ ফাইয়াজ হাসান।
সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি কৃষি উন্নয়ন, সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হাওরাঞ্চলে।
স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের ভাষ্য, আওয়ামী দুর্গে (কিশোরগঞ্জ-৪) জাতীয়তাবাদের পতাকা উত্তোলন ও দির্ঘ্যমেয়াদে আসনটি বিএনপির দখলে রাখতে বাবু’র মতো পরীক্ষিত তরুণ জনপ্রতিনিধিকে দলীয় মনোনয়ন দেওয়া দরকার।
ইটনা ও মিঠামইনে জামায়েত ইসলামি ও বিভিন্ন দলসহ বিএনপির প্রায় ১ডজন প্রার্থী প্রচারণা চালালেও, অষ্টগ্রাম উপজেলায় বিএনপি একক মনোনয়ন প্রত্যাশী সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এতে, ভোটের আঞ্চলিক প্রভাব ও দলীয় শক্তি মিলে কিশোরগঞ্জ-৪ এ ধানের শীষের বিজয় অপ্রতিরোধ্য হবে।
হাওরাঞ্চলের হাট-বাজার, পাড়া-মহল্লা ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনায় এই তরুণ জনপ্রতিনিধি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, আমি উপজেলার সাধারণ কর্মী। এইবার আমাদের নিকট সুর্বণ সুযোগ বিএনপি এমপি প্রার্থী নির্বাচনের। দল তরুণ কাউকে মনোনয়ন দিলে অনেক দিন এই আসন বিএনপি থাকবে। নতুবা, ধার করে বা নব্য বিএনপিকে বার বার প্রার্থী করতে হবে এই আসনে।
অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আমি আগামী নির্বাচনে বিএনপি মনোনয়ন চাই। দল আমাকে সুযোগ দিলে বিজয়ী হয়ে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলাকে বিএনপির ঘাঁটিতে রূপান্তর করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করবো। হাওরে প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি বাস্তবায়ন করবো।’
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…