রংপুরের গঙ্গাচড়ায় জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি

রংপুরের গঙ্গাচড়ায় জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং প্রকল্পের আওতায় গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভলপমেন্ট (সীড) এর আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে গঙ্গাচড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু। গণশুনাণীতে উপস্থিত সেবাগ্রহীতাগণ ইউপি সেবা সম্পর্কিত নানা প্রশ্ন করেন এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ সেসব প্রশ্নের জবাব দেন।
গঙ্গাচড়া নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক আব্দুল বারী স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমক্রেসিওয়াচ (ফেসিং প্রকল্প) জেলা প্রোগ্রাম সমন্বয়কারী শামীমা আক্তার। এসময় বক্তারা বলেন, জেন্ডার সমতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার থেকে সমাজ সবখানে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা দূর করতে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে। গঙ্গাচড়ায় স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরি হলে জেন্ডার সমতা বাস্তবে রূপ নেবে।
গণশুনানি অনুষ্ঠানের ইউনিয়নের বিভিন্ন পেশার জনগণ, ইউনিয়নে সেবাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, নাগরিক প্লাটফর্ম এর সদস্যগণসহ প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী দুলাল চন্দ্র বর্মণ ও রঞ্জিতা দাস উপস্থিত ছিলেন।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago