সিরাজগঞ্জে ফলজ বাগান কেটে ফেলেছে রাতের আঁধারে প্রতিপক্ষরা: প্রায় দুই লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জ সদর থানার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে এক ব্যবসায়ীর ফলজ বাগান রাতের আঁধারে কেটে ফেলেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যবসাহীর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুর ইছা গ্রামের ব্যবসায়ী সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ২৭ শতাংশ এবং ৫২ শতাংশ জমিতে একটি ফলজ বাগান গড়ে তুলেছিলেন। বাগানে পেয়ারা, লিচু, সুপারি, আম, ডালিম, চালতা, কাঠাল, বাদামি, সবেদা , লটকন গাছসহ নানা ধরনের ফলজ ও কাঠগাছ ছিল। শনিবার দিবাগত রাতে পাশের পদম পাল গ্রামের ইছাক আলীর ছেলে রাকিব, সুলতান, নুর ইসলাম, ইসলাম ,ইউসুফ আলী ও তার ছেলে সিফাত আলী পরিকল্পিতভাবে বাগানে ঢুকে নির্বিচারে গাছ কেটে ফেলে। এতে ব্যবসায়ী সাব্বিরের স্বপ্নের বাগান ধ্বংস হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাব্বির হোসেন বলেন, রাতের আঁধারে আমার বাগানের বেশিরভাগ গাছ কেটে ফেলা হয়েছে। আমি বহুদিন ধরে শ্রম, ঘাম ঝরিয়ে এ বাগান গড়েছিলাম। এখন সব শেষ। আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরেই এ হামলা ও বাগান কেটে ফেলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ব্যবসায়ী সাব্বির এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাগানের দিকে তাকিয়ে হতাশায় কাঁদছেন। পরিবারের একমাত্র আয়ের উৎস নষ্ট হয়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, বিষয়টি আমাদের জানা আছে। ভুক্তভোগী ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago