বরগুনা-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কর্নেল হারুনুর রশিদ খানের বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল হারুনুর রশিদ খান পিএসসি এমএসসি ইউএনবিএম (অব) সোমবার (২২ সেপ্টেম্বর) ১১টায় বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজের সভাপতি অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কর্নেল হারুনুর রশিদ খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটি যদি আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দেন তাহলে আমি আশাবাদী এতদাঞ্চলের মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন।
মতবিনিময়ে সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, মোঃ হাফিজুর রহমান অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, সাংবাদিক রেজাউল ইসলাম টিটু প্রমুখ।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ।

উল্লেখ্য, কর্নেল (অব.) হারুনুর রশীদ খান, মরহুম ব্যারিষ্টার আলহাজ্ব আব্দুর রশীদ খানের পুত্র, বরগুনার বেতাগী উপজিলার হোসনাবাদ ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আজীবন জাতীয় সেবা, শিক্ষা ও জনকল্যাণে নিবেদিত থেকে তিনি সততা, শৃঙ্খলা ও মানুষের কল্যাণে অঙ্গীকারের প্রতীক হয়ে উঠেছেন। তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। প্রতিরক্ষা বিজ্ঞান ও নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর (বিদেশ)। মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি এবং জাতিসংঘ শান্তিরক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ। বিভিন্ন দেশ থেকে নিরাপত্তা বিষয়ের উপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি ২৬ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে গৌরবময় সেবা- ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার, সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪ বছর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একাধিক দেশে দায়িত্ব পালন ছাড়াও জাতিসংঘে ২২ বছর সিনিয়র অ্যাডভাইজার (নিরাপত্তা) হিসেবে কর্মরত ছিলেন।

মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago