দশমিনায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত

পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আলহাজ্ব আবু আব্দুল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী তানজিল আহম্মেদ রিডেন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোস্তফা কামাল।

অনুষ্ঠানে মরহুম আবু আব্দুল্লাহ’র পরিবার, সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী খবিরুল বশার রিন্টু, ম্যানেজিং কমিটির সদস্য ভুল মোয়াজ্জেম, মরহুমের পুত্র ও জনতা ব্যাংক বাউফল শাখার ব্যবস্থাপক মো. রাসেদুল ইসলাম, জনতা ব্যাংক দশমিনা শাখার ব্যবস্থাপক মো. আউয়াল কাসেম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল হক এবং মরহুমের ফুফাতো ভাই হাজী আব্দুল হাকিম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের সাবেক শিক্ষার্থীদের মধ্যে হাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী জিয়াউর রহমান, বাঁশবাড়িয়া মরিয়ম মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম. এনায়েত করিম, নাজমুল হক ও কাজী মাহাবুবসহ আরও অনেকে।

শোকসভায় মরহুমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago