পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্ট’: ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বেতাগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাহ আলম হাওলাদার (৬৫) বেতাগী গ্রামের মৃত আনোয়ার হোসেন ও মৃত বরু জান বিবির সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

দশমিনা থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ ইউনিয়ন বিএনপির এক কাউন্সিল অধিবেশনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওইদিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি ও অঙ্গসংগঠনের সভায় হামলা ও ভাঙচুর চালায়। এতে শতাধিক নেতাকর্মী আহত হন।

এ ঘটনার তিন বছর পর, ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে দশমিনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতেই শাহ আলম হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন,
“অভিযান ডেভিল হান্ট চলমান রয়েছে। শাহ আলম হাওলাদারকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।”

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago