বরিশালে মশাল মিছিল করার সময় আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালে মশাল মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নগরীর ফিশারি রোড এলাকায় মিছিল থেকে স্থানীয় লোকজন তাদের মারধর করে আটকে রাখে। পরে  তাদের গ্রেপ্তার করা হয়।
এয়ারপোর্ট থানার ওসি মো. আল মামুন উল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহিন শেখ (৪০) বরিশালের বানারীপাড়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের আবদুস সালাম শেখের ছেলে ও বর্তমানে সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন একটি বাসার ভাড়াটিয়া। সে (শাহিন) বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক। অপর গ্রেপ্তারকৃতরা হলো-বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার আনোয়ার হোসেন তালুকদারের ছেলে ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন অপু তালুকদার (১৯)। বানারীপাড়ার চাখার ইউনিয়নের দরিকর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে যুবলীগ কর্মী সজিব হাওলাদার (৩৭) এবং নগরীল ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম চহঠা এলাকার কাঞ্চন আলী হাওলাদারের ছেলে আওয়ামী লীগের সদস্য সাকির হোসেন সনেট (৩৮)। ওসি আরও জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে গ্রেপ্তারকৃতরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
রাহাদ সুমন,বরিশাল
বরিশাল প্রতিবেদক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago