বরিশালে কালেক্টরেট সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিতঃ মাহফুজুর সভাপতি ও মতিউর সম্পাদক নির্বাচিত

বরিশালে কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কমিটি গঠনকল্পে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত  অনুষ্ঠিত এ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে  মোঃ মাহফুজুর রহমান সভাপতি এবং  কে. এম মতিউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক আলম, দপ্তর সম্পাদক পদে  মোঃ রুহুল আমিন এবং অর্থ সম্পাদক পদে মোঃ আবুল খায়ের সিকদার নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ
বরিশাল জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তিনি এসময় নবনির্বাচিতদের

শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লুসিকান্ত হাজং, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোঃ ওবায়দুল্লাহ্,  বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার  মোঃ বায়েজিদুর রহমান ও বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ ইকবাল হাসানকেও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হলে তারাও নর্বনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। প্রসঙ্গত,, বানারীপাড়ার ইউএনওর কার্যালয়ের অফিস সহকারি কে, এম মতিউর রহমান গত ১৪ সেপ্টেম্বর কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব পদে নির্বাচিত হন। তাকে বানারীপাড়ার বিভিন্ন সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago