রাজবাড়ী সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের দুর্নীতি, অনিয়ম ও নাগরিক সেবা বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ১১টায় চন্দনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তৃতা করেন স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মুন্না, হারুণ অর রশিদ, জামাল মল্লিক, কামাল হোসেন, নাসিমা বেগম, শিউলী পারভীন, হাবু শেখ ও মতিন শেখ। এছাড়াও এতে দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন চেয়ারম্যান পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসন সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি নিয়মিত পরিষদে না আসায় সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পরিষদে একাধিকবার এলেও তার অনুপস্থিতির কারণে সেবা পাওয়া যায় না। তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের সচিব তৈয়বুর রহমান নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। সপ্তাহের বেশিরভাগ দিনই তিনি পরিষদে থাকেন না। ফোন করলে তিনি প্রায়ই জানান উপজেলা অফিসে আছেন, আসতে দেরি হবে। সচিবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং অর্থের বিনিময়ে নাগরিক সেবা দেওয়ার অভিযোগও করেন বক্তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে অভিযুক্তদের অপসারণ ও পরিষদে নিয়মিত সেবা নিশ্চিত করার দাবি জানান।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…