বানারীপাড়ার বাইশারী ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আজ রোববার (২১ সেপ্টেম্বর) বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউপির হ্যাটট্রিক বিজয়ী সাবেক চেয়ারম্যান ও চলচ্চিত্র ব্যবসায়ী মাইনুল হাসান মোহাম্মদের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের বাড়ি ও স্থানীয় জামে মসজিদে আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর তার রুহের মাগফেরাত কামনায় দোয়া- মিলাদের আয়োজন করা হয়েছে।
তিনি বাইশারী ইউপির তিন মেয়াদে অতিরিক্ত সময়সহ একটানা ১৯ বছর চেয়ারম্যান, একাধিক বার বাইশারী  মাধ্যমিক বিদ‍্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালণ করেন। তিনি তার প্রথম মেয়াদে বাইশারী ইউনিয়নকে শতভাগ সেনিটেশনের আওতায় আনায় সম্মাননা অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া তিনি ,দুই বার বরিশাল জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম‍্যান, আব্দুল আলীম সম্মাননা অ্যাওয়ার্ড, পিস অ্যাওয়ার্ড ও দুদক সম্মাননাসহ বিভিন্ন পদক লাভ করেন। গত বছরের এইদিনে দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর বনশ্রীর বাসায় ইন্তেকাল করেন। বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago