বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিএনপি। শনিবার বিকাল ৫টার দিকে শহরের টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারেক রহমান সবসময় বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সেই মন্ত্রে বিশ্বাস করেই বিএনপি কাজ করছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমরা আগের মতো এবারও পাশে থাকবো। উৎসবমুখর পরিবেশে যাতে পূজা অনুষ্ঠিত হয়, সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি  মাফ্তুন আহমেদ খান রুবেল ও অ্যাডভোকেট আব্দুল বাসেত,  যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন। এছাড়া বক্তব্য দেন সোনাতলা উপজেলা বিকাশ কর্মকার, ধুনট উপজেলা সভাপতি অধ্যক্ষ বিকাশ কুমার সাহা, শাজাহানপুর উপজেলা সাধারণ সম্পাদক মানিক সরকার, জেলা সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, সদর উপজেলা সাধারণ সম্পাদক নিত্যানন্দ দে, শিবগঞ্জ উপজেলা সভাপতি রাম নারায়ণ কানু, ইসকন বগুড়ার অধ্যক্ষ খরজিতা কৃষ্ণদাস, জয়গুরু আশ্রমের শ্রীমদ স্বামী ধর্মেশ্বানন্দ সরস্বতী মহারাজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, দীপক রায়, শেখর রায় প্রমুখ। সভা পরিচালনা করেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল রায়।
মতবিনিময় সভায় ১২টি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ…

2 minutes ago

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

12 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

12 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago