বিজিবি দেখে পাচারকারী ব্যাগ ফেলে দৌড়ে ভারতে : উদ্ধার হলো ১০ কেজি রুপা

এক্সপ্রেস প্রতিবেদক
মেহেরপুর সীমান্ত এলাকা ইছাখালী বটতলায় অভিযান চালিয়ে ১০ কেজি রুপা উদ্ধার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে ইছাখালি বিজিবি ক্যাম্পের একটি টিম এ অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারী দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গার-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি জানান, ইসাখালি সীমান্ত দিয়ে রুপা পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে বিজিবি ইছাখালী ক্যাম্পের একটি টিম বটতলা নামক স্থানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী রুপাসহ একটি ব্যাগ ফেলে ভারতের ভূখণ্ডে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ১০ কেজি রুপার গহনা।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলাসহ উদ্ধারকৃত রুপা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

19 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

37 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago