সরকার জনমতের তোয়াক্কা না করে বিশেষ শক্তির চাপে মাথা নত করেছে -জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

সরকার জনমতের তোয়াক্কা না করে বিশেষ শক্তির চাপে মাথা নত করেছে , শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনমতের তোয়াক্কা না করে বিশেষ রাজনৈতিক শক্তির চাপে মাথা নত করছে। এ কারণেই জামায়াতসহ সমমনা দলগুলো আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।

‎সমাবেশটি আয়োজন করা হয় জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও পিআর পদ্ধতির প্রবর্তন সহ ৫ দফা দাবিতে।

‎সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

‎এছাড়াও বক্তব্য রাখেন, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, সহকারী সেক্রেটারি আল-আমিন হাসান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার ও জেলা সভাপতি ফিরোজ মাহমুদ।

‎প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, অনেকেই বলছেন সরকারের সঙ্গে আলোচনা চলছে, তাহলে রাজপথে কেন? আমরা স্পষ্ট করে বলছি একদিকে জুলাই সনদ করবেন, অন্যদিকে গোপনে বিএনপির সঙ্গে কথা বলবেন এটা হতে দেওয়া যাবে না। আমাদের নিরপেক্ষভাবে ডাকুন, ৫ দফা দাবি মেনে নিন, তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসবো।

‎গণভোটের বিষয়ে তিনি বলেন, সংস্কার কমিশনে যেসব বিষয়ে সবার মত হয়েছিল, তা ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য সরকারকে সংবিধান অনুযায়ী নির্দেশনা জারি করতে হবে এবং গণভোটের আয়োজন করতে হবে। রাজনৈতিক সংস্কারের বিষয় আদালতে নেওয়া যাবে না। এতে শুধু জটিলতা বাড়বে। শেখ হাসিনা অতীতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সিদ্ধান্ত নিয়েছেন, এটা আর চলবে না।

‎গোলাম পরওয়ার বলেন, আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে আমরা নির্বাচনে যেতে চাই না। কিন্তু জামায়াতের আমিরই বলেছেন, ফেব্রুয়ারিই নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আমরা সময়মতো নির্বাচন চাই, তবে সেটি সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, সমান সুযোগ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদী রাজনীতির অবসানের মাধ্যমে হতে হবে।

‎তিনি অভিযোগ করে বলেন, জুলাই ঘোষণাপত্র বিএনপিকে দেখানো হলেও আমাদের দেখানো হয়নি। ঘোষণাপত্রে বলা হয়েছে, নির্বাচিত সরকার এসে এটি বাস্তবায়ন করবে। তাই বিএনপি এতে খুশি। কিন্তু প্রশ্ন হলো আমরা এতদিন সংস্কারের পেছনে সময় দিলাম কেন? এর দরকারই বা কী ছিল?‎পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে তিনি বলেন, দেশের ৩১টি নিবন্ধিত দলের মধ্যে ২৫টি দল পিআর পদ্ধতিতে একমত। কিন্তু বিএনপি এতে আপত্তি করছে। কারণ এই পদ্ধতিতে কালো টাকা, পেশিশক্তি বা কারচুপি চলে না। মনোনয়ন বাণিজ্য হয় না। তাই যারা এসব সুবিধা নেয়, তারা পিআর পদ্ধতি চায় না।

‎তিনি বলেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের অবসান এবং সংসদে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই পদ্ধতি জরুরি।

‎তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গুম, খুন, গণহত্যা, লুটপাট ও দুর্নীতির বিচার জনগণ দেখতে চায়। সেই সঙ্গে স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই দাবি এখন জনগণের প্রাণের দাবি হয়ে উঠেছে।

‎সমাবেশ শেষে জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago