দুমকি উপজেলার সিরামপুরে বিয়ের প্রলোভনে যুবকের সর্বস্ব লুট

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বিধবা নারীকে বিয়ে করানোর প্রলোভনে এক যুবকের কাছ থেকে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় চৌকিদার আনোয়ার ও ওই নারী। এ ঘটনায় ভুক্তভোগী যুবক নিজাম গাজী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়,জামলার, শ্রীরামপুর গ্রামের মৃত শাহজাহান গাজীর ছেলে নিজাম গাজীর কাছ থেকে বিয়ের আশ্বাসে বিধবা নাসিমা বেগম ও চৌকিদার আনোয়ার যোগসাজশে অর্থ হাতিয়ে নেয়। পরে তারা গোপনে বিয়ে করে সংসার পাতেন। ভুক্তভোগীর দাবি, নাসিমা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেছে।
স্থানীয়রা জানান, আনোয়ার চৌকিদার নানা অজুহাতে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকেও অর্থ আদায় করে থাকেন। নিজাম টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত আনোয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নাসিমা তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছে। নিজামের টাকার বিষয়েও তিনি কিছু জানেন না। বরং পারিবারিক বিরোধ থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে বলে দাবি করেন।দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন।।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago