রাজবাড়ীতে পূজা উদযাপন ও মন্দির কমিটিরসাথে বিএনপির মতবিনিময় সভা

রাজবাড়ীতে পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সদর উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মোঃ আসলাম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন গাজী। বিশেষ বক্তা ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মজিবর রহমান শেখ, রাজবাড়ী পৌর বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, রাজবাড়ী জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ সদর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মোঃ আসলাম মিয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে নিজেদের কুক্ষিগত করে রেখেছিল। আসলে এরা আমাদের ভাই, এরা আওয়ামী লীগের একার নয়। সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে পূজায় সহযোগিতা করতে হবে। বিএনপি সবার দল, আমরা মিলে মিশে এ দেশে থাকতে চাই। জাতিগত বিভেদ বিএনপি বিশ^াস করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা বাস্তবায়নে প্রতিটি ঘরে পৌছে দিতে কাজ করতে হবে।

রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

10 hours ago