যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা নিজেরাই ধ্বংস হয়েছে, পালিয়ে গেছে : মির্জা ফখরুল

বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি ৪৭ বছর দেশের জন্য যা কিছু ভালো, সবই দিয়েছে। আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসিনি।বিএনপি হচ্ছে সেই দল, যারা ফিনিক্স পাখির মতো। যাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ তা পারেনি।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমরা লড়াই-সংগ্রাম করে বাংলাদেশে এসেছি।আমাদের নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছেন। আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন। ১৯৭১ সাল আমাদের গর্ব।’আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা নিজেরাই ধ্বংস হয়েছে, পালিয়ে গেছে।স‌ম্মেল‌নে বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন বিএন‌পি চেয়ারপার‌স‌নের উপ‌দেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাস‌চিব হাবিব-উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আল মামুন, আবু ওয়াহাব আকন্দ ও সদস্য লায়লা বেগম, শেখ মজিবুর রহমান ইকবাল। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর স‌ম্মেল‌নের দ্বিতীয় অধিবেশ‌নে নেতৃত্ব নির্বাচ‌নে ভোট দেবেন। যা চল‌বে রাত ৮টা পর্যন্ত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

58 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

1 hour ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago