রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বাঁধটির প্রায় ৭০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শুক্রবার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এলজিইডি ঢাকা কার্যালয়ের রিভার ট্রেনিং ইঞ্জিনিয়ার কনসালটেন্ট ড. প্রকৌশলী লুৎফর রহমান।
স্থানীয়রা জানান, টানা তিন দিন ধরে ভাঙন চলছে, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এলজিইডি। তারা আশঙ্কা করছেন, কাজ শুরু করতে দেরি হলে আরও ১০০ থেকে ১৫০ ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে।
লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এলাকার বাসিন্দা মনতাজ মিয়া বলেন, “তিন দিন পর আজকে ঢাকা থেকে লোক আসল। কিন্তু কবে কাজ শুরু হবে সেটি কেউ জানে না। দ্রুত কাজ শুরু না করলে অনেক দূর ভেঙে যাবে, তখন তিস্তা সেতু হুমকির মুখে পড়বে।”
এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুসা বলেন, “ঢাকা থেকে কারিগরি টিম এসেছে। তারা পরিদর্শন শেষে রিপোর্ট দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
রিভার ট্রেনিং ইঞ্জিনিয়ার কনসালটেন্ট ড. প্রকৌশলী লুৎফর রহমান বলেন, “নদীর নাব্যতা সংকটের কারণে এ ভাঙন দেখা দিয়েছে। সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…