আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি সুরুজ আলী ঠাকুর। সঞ্চালনায় ছিলেন তৌহিদুল ইসলাম ভূইয়া, সুজন আচার্য্য ও মিথিলা ফারজানা নদী।
কাউন্সিলে মোঃ আতিকুর রহমান আতিক সভাপতি এবং মোঃ সারোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত শিক্ষকরা তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি জনাব জাহিদুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মঞ্জুলাল দে, সহ-সম্পাদক হাসান গোলাম সারওয়ার, সমবায় সম্পাদক আব্দুস সাদেক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তপন ও ক্রীড়া সম্পাদক মাজহারুল হক জাকিরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক। বক্তারা শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলন শেষে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে সভাপতি এবং অর্থ সম্পাদক হাসান গোলাম সারোয়ারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে অষ্টগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…