অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। তার ঘনিষ্ঠ একটি সূত্র এই খবর নিশ্চিত করেছেন। শুক্রবার বাদ আসর মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শবনম ফারিয়ার স্বামীর নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে এবং দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন।
শবনম ফারিয়া বলেন, “ভেবেছিলাম, আর বিয়ে করবো না। পরিবারের আকস্মিক সিদ্ধান্তে বিয়েটা করলাম। সবার কাছে দোয়াপ্রার্থী।”
তিনি জানান, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরে স্বজন ও সহকর্মীদের সঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…