বগুড়ায় জামায়াত নেতার হাত ভেঙে দিল মাদকসেবীরা

বগুড়ায় জামায়াত নেতা ফরহাদ হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার সদর উপজেলা এরুলিয়ার ইউনিয়নের বানদিঘী পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ফরহাদ হোসেন সদরের এরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও জুলাইযোদ্ধা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ফরহাদ হোসেনের ওপর এ হামলা চালানো হয়। সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও ধারাল অস্ত্র দিয়ে তাকে মারধর করে। এতে তার বাম হাত ভেঙে যায়। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফরহাদ হোসেন জানান, প্রতিবেশী প্রবাসীর ছেলে সৌরভকে মাদকসেবীদের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করায় তিনি পরিকল্পিত হামলার শিকার হন। এ সময় তার পকেটে থাকা প্রায় ৩৪ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।তিনি বলেন, সৌরভ কিছুদিন আগে বিয়ে করেছে। সে এলাকায় চিহ্নিত মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করত। একপর্যায়ে নেশার টাকার জন্য ঘরের জিনিসপত্র বিক্রি করতে শুরু করে। এ বিষয়ে তার মা আমাকে জানালে আমি বিষয়টি নিয়ে দুই দিন আগে সৌরভ ও সেলিম নামের আরেকজনকে সতর্ক করি। তখন হাতাহাতির ঘটনাও ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসার মালামাল কিনে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা তিন-চারজন সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়।

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের সহসাধারণ সম্পাদক শাফিউল আলম শাখিল বলেন, এ হামলা পরিকল্পিত। সেলিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও জুয়ার একাধিক অভিযোগ রয়েছে। আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি।

অভিযুক্ত সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকসেবী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা সব সময় তৎপর রয়েছি।

বগুড়া প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

49 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago