চট্টগ্রামে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ক্রসিং এলাকায় এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে তার কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা এবং আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে বিকাশ ও মোবাইল লেনদেনের ব্যবসা পরিচালনা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দেলোয়ার হোসেনকে পিছু নেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। মাটিতে লুটিয়ে পড়ার পর তার ব্যাগে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা ও বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দেলোয়ার হোসেনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক এবং ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

চট্টগ্রাম প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

31 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago