দুমকি উপজেলার পাংগাশিয়া কচা নদী ভাঙনে সড়ক বিলীনঃ বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ক্রমশ ভাঙছে কচাবুনিয়া নদীর বেড়িবাঁধ। এর ফলে হুমকির মুখে পড়েছে স্থানীয় সড়ক ও কৃষি জমি। টেকসই মেরামতের দাবিতে বুধবার সকালে পাঙ্গাশিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ মানববন্ধন করেছেন।​এলাকাবাসীর অভিযোগ, ২ বছর আগে নদীর ভাঙনে নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার পর্যন্ত ৫০০ মিটার সড়কের প্রায় অর্ধেক অংশ বিলীন হয়ে যায়। বর্তমানে বাকি অংশও ফাটল ধরেছে, যা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বারেক জানান, মাত্র ৬ মাস আগে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন সড়কটি পাইলিং বা সাপোর্টিংয়ের অভাবে দ্রুত ভেঙে পড়েছে।​স্থানীয়রা জানান, জোয়ারের তীব্র স্রোতে নদীর তীরের মাটি সরে যাওয়ায় রাস্তা ভেঙে যাচ্ছে। যদি রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যায়, তাহলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। পাশাপাশি, নদীর পানি লোকালয়ে ঢুকে বসতবাড়ি এবং কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে।​মানববন্ধনে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার এবং স্থানীয় রাজনৈতিক নেতারাও বক্তব্য রাখেন। তারা দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।​এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, দ্রুততম সময়ের মধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago